Views: 0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
২৭ জুলাই মঙ্গলবার কাজিপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
স্বাস্থ্য বিধি মেনে কেক কাটার পর আলোচনা অনুষ্ঠান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খলিলুর রহমান সিরাজী, আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় সেচ্ছাসেবক লীগের নেতাকর্মিগণ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতা কর্মিগণ উপস্থিত ছিলেন।