শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কাজিপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অসহায়রা ফেরত পেলো ন্যায্য অধিকার
স্টাফ রিপোর্টার / ৯৩০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৯ মে, ২০২১

Views: 3

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ কাজিপুরের হাটশিরা গ্রামের প্রতারক দোকানদার আমির ভুলু প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতার টাকা থেকে ২০০ করে কেটে নিচ্ছিলো। এই বিষয়ে যখন দোকানদারকে সবাই জিজ্ঞাসা করেছিল ২০০ টাকা কিসের জন্য কেটে নেওয়া হচ্ছে উনি নাকি বুঝিয়েছিলেন যে টাকা তোলার খরচ নেওয়া হচ্ছে।

অথচ এই বিষয়ে তথ্যে নিয়ে জানা যায় যে এই টাকা তোলায় কোনো খরচ নেই বরং টাকা তোলার জন্য সরকার খরচসহ দিয়েছেন। টাকা তোলার সময় সেই প্রতারক ২০০ টাকা খরচবাবদ কেটে রেখে দিয়েছিলেন।

বিষয়টি জানাজানি হলে কাজিপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতারক দোকানদারকে দ্রুত টাকা ফেরত দিতে বলা হয়।

এই ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান এ বিষয়ে হস্তক্ষেপ করার পর টাকা ফেরত দিতে বাধ্য করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার দোকান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update