রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

কালিতোলা রাস্তার সরকারি বরাদ্দ দিয়ে অন্য রাস্তা পাকা করন । 
স্টাফ রিপোর্টার / ৬২৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Views: 0

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি । গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার টু কালিতোলা জনসাধারণের চলাচলের রাস্তাটি গভমেন্ট পাকা করনের বরাদ্দ দিলেও এখন পর্যন্ত রাস্তা পাকা করন হয়নি ।
ঐ রাস্তার বরাদ্দকৃত অর্থ দিয়ে ভুয়া কালিতোলা রাস্তা পাকা করন করা হয়েছে। ফলে চৌধুরী বাজার পুর্ব অঞ্চলের ১৫ শত জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে ।
কাগজ কলমে রাস্তাটি পাকা হওয়ার কথা ছিল চৌধুরী বাজার টু কালিতোলা রাস্তা । কিন্তু তার পরিবর্তে ঐ রাস্তার বরাদ্দ দিয়ে চৌধুরী বাজার টু মন্ডল পাড়া পর্যন্ত দের কিলোমিটার রাস্তা পাকা করন করা হয় ।
অফিস সুত্রে জানাযায় রাস্তাটির বরাদ্দ ছিল ৬৬ লক্ষ টাকা ।
মরহুম লিটন এমপি চৌধুরী বাজার এলাকার পুর্ব পাড়ার জনসাধারণদের কালিতোলা রাস্তা পাকা করন করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে বিশেষ ক্ষমতা বলে, কালিতোলা রাস্তার বরাদ্দ দিয়ে চৌধুরী বাজার টু মন্ডল পাড়া রাস্তাটির দের কিলোমিটার রাস্তা পাকা করন করে, এলাকার নাম পরিবর্তন করেছেন তিনি ।
গত ১৩ ই নভেম্বর ২০১৬ ইং তারিখে কালিতোলা রাস্তাটির নামে চৌধুরী বাজার টু মন্ডল পাড়া রাস্তার, ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মরহুম সংসদ সদস্য লিটন (এমপি) ।
তিনি ইন্তেকালের পড় এখন পর্যন্ত কালিতোলা রাস্তা কাচায় রয়েছে, রাস্তাটি পাকা করন নিয়ে চরম দুর্ভোগে পরেছে তিন গ্রামবাসী ।
কালিতোলা রাস্তাটি পাকা করন স্বপ্ন স্বপ্নই থেকে গেলো তিন এলাকাবাসীর মধ্যে ।  এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের কমপক্ষে ১৫শত জনসাধারণ ।
এমনকি বর্ষা কালে স্কুল ও কলেজ গামী শিক্ষার্থীর চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের ।
এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ঐ কালিতোলা রাস্তার বিষয় কোন সিদ্ধান্ত গ্রহণ করেন নি ।
অথচ ঐ রাস্তা পাকা করনের বরাদ্দ দিয়েছিল সরকার, কর্তৃপক্ষ কর্মকর্তাগণ কালিতোলা রাস্তার পরির্তে অন্য রাস্তা পাকা করন করেন ।
সেই কর্তৃপক্ষ কর্মকর্তাগণ এখন পর্যন্ত কালিতোলা রাস্তা পাকা করন করার সিদ্ধান্ত গ্রহণ করেন নি ।
ফলে এলাকাবাসীর ধারণা কালিতোলা রাস্তার পাকা করন বরাদ্দ একবার হয়েছে, নতুন করে বরাদ্দ মিলবে কিনা তা তাদের জানা নেই এমন মন্তব্যই তাদের ।
তাই এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সু-দূষ্টি আকর্ষণ করে রাস্তাটি দ্রুত পাকা করনের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভুগী তিন গ্রামের ১৫ শত পরিবার ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update