Views: 1
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ক ম গিয়াস উদ্দিন গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামের আ ক ম গিয়াস উদ্দিন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতির সূচনা করেন। তিনি মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে ৩বার বিভিন্ন পদে ছিলেন। কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে প্রথম তিনি সদস্য পদ, দ্বিতীয়বার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সর্বশেষ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে ছিলেন। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তিনি শ্রীকাইল সরকারি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ছিলেন। এছাঢ়াও তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
আ ক ম গিয়াস উদ্দিনের বড় ছেলে ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত জিহান জানান, তার পিতা স্বাভাবিকভাবে সুস্থ ছিলেন। গত ১৪ মার্চ সোমবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থতা বোধ করেন। এসময় তাকে দ্রুত ঢাকা ইসলামিয়া হসপিটালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার রোয়াচালা পূর্ব পাড়া ঈদগাহ মাঠে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান।
যুবলীগের সাবেক এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ও মুরপদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল, মুরাদনগর উপজেলা ইওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি সাংবাদিক শরিফুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক সৈয়দ রাজিব আহমেদ, চান্দিনা উপজেলা মহিলা লীগরে যুগ্ম সাধারন সম্পাদক এড. হাসিনা বেগম নিশি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুল হক জর্জ, কেন্দ্রীয়ী যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল ও ১ নং শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মো. ইকবাল বাহার প্রমুখ।