শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কয়লার পরিবর্তে খড়ি ও ইটের সাইজ ছোট করার অভিযোগে ইটভাটার মালিকের জরিমানা
স্টাফ রিপোর্টার / ৫৭২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি ঃ

নওগাঁর আত্রাইয়ে কয়লার পরিবর্তে খড়ি পোড়ানো ও ইটের সাইজ ছোট করার অভিযোগে স্থানীয় এনবিসি নামে এক ইটভাটার মালিক আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী গ্রাম সংলগ্ন এলাকায় জনেক আশরাফুল ইসলাম এবং সিদ্দিকুর রহমান যৌথভাবে এনবিসি নামে একটি ইটভাটা চালিয়ে আসছেন। এদিকে ওই ভাটায় অবৈধভাবে কাঠ (খরি) পোড়ানো হচ্ছে এবং ইটের আকৃতি (মাপ) নিয়ম অনুযায়ী হচ্ছে না এমন সংবাদের ভিত্তিতে ওই ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ভাটায় কাঠ পোড়ানো ও ইটের আকৃতি ছোট হওয়ায় হাতে নাতে প্রমান পায় ভ্রাম্যমান আদালত। তাৎক্ষনিক ওই ভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ইটের সঠিক আকৃতি ও কাঠ না পোড়ানোর বিষয়ে ইটভাটা মালিককে সতর্ক করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update