বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় পাঁচ দফা দাবীতে স্মারকলিপি প্রদান। 
স্টাফ রিপোর্টার / ৪১৫ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৭ জুন, ২০২০

Views: 0

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি । গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও  শিশুর নিরাপত্তাসহ সকল শ্রমজীবি নারীর  কাজ,খাদ্য  ও স্বাস্থ্য  নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ৭ জুন রবিবার বেলা ১২টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবীতে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের  মাধ্যমে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির জেলা কমিটির   সভাপতি সুভাসিনী দেবী ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।
প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর জন্য গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের হাতে স্বরকলিপিটি তুলে দেন।
স্মারকলিপি প্রদান কালীন সময়ে নেত্রীদ্বয় সাংবাদিকদের  বলেন সারা বিশ্বের মত আজ বাংলাদেশ করোনা ভাইরাসের মহামারীতে মানুষের জীবন ও জীবিকা বিপন্ন,বিপর্যস্ত।
সেই সময় আমাদের দেশে আগামী ১২জুন প্রনীত হতে যাচ্ছে বাজেট।
আর আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী।
সেই নারী সমাজের স্বাস্থ্য, কাজ, খাদ্য নিরাপত্তা- গর্ভবতী  মহিলা- প্রসূতি মাতা- শিশুর স্বাস্থ্য নিরাপত্তাসহ জাতীয় বাজেট  বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
সেই সাথে গৃহস্থালি কাজকে অর্থনৈতিক কাজ হিসেবে স্বীকৃতি এবং জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করার আহবান জানান তারা।
তাদের স্মারকলিপিতে উল্লেখ্য দাবী পাঁচটি হল- ১.প্রসূতি মা  ও  শিশুর স্বাস্থ্য নিরাপত্তাসহ সকল শ্রমজীবী নারীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চত করতে হবে।
২. নারী ও শিশু নির্যাতন, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি  দিতে হবে।
৩.গৃহস্থালি কাজকে অর্থনৈতিক কাজ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং জাতীয় আয়ে অর্ন্তভুক্ত করতে হবে।
৪. ডাক্তার, নার্স,  স্বাস্থ্যকর্মীসহ হাসপাতালের সাথে যুক্ত সকলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চত করতে হবে।
৫. অপ্রতিষ্ঠানিক খাতের  শ্রমজীবী নারীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং নূনতম মজুরি ঘোষণা করতে হবে।
এমন দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট  স্মারকলিপি পাঠানো হয়
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update