গাছা থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন এর উদ্যোগে ৩২নং ওয়ার্ডে মালেকের বাড়ি গুতিআরা এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত।
স্টাফ রিপোর্টার
/ ৫২৭
বার দেখা হয়েছে
আপডেট
মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
শেয়ার
Views: 0
মোঃ সোহেল মিয়া, গাজীপুর থেকেঃ
সুখী কৃষক সুখী দেশ- শেখ হাসিনার বাংলাদেশ, শ্লোগান নিয়ে, সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী বঙ্গ কন্যা, জননেত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২১ উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর এর গাছা থানাধীন মালেকের বাড়ি গুতিআরা এলাকায়, গাছা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ৩২ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। যুবলীগ নেতা বাসির হোসেন সহ আওয়ামিলীগ যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।