রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গাজীপুরে কলেজ ছাত্রকে কু-পি-য়ে হ-ত্যা চেষ্টা; রোগী লাইফ সাপোর্ট
স্টাফ রিপোর্টার / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৮ মে, ২০২৩

Views: 1

গাজীপুর মহানগরের সালনা এলাকার ২০নং ওয়ার্ডের বাঁশবাড়ী গ্রামের মো: কিয়ামউদ্দিন এর ছেলে মো: সুজনকে(২২) পূর্ব শত্রুতার জেরে গুরুতর ভাবে কুপিয়েছে একই এলাকার তিনজন সন্ত্রাস। মো: সুজন বর্তমানে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অধ্যয়নরত আছেন।
গত ২৬শে মে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতের পিতা জানান শুক্রবার সন্ধ্যায় এলাকার রাস্তা দিয়ে হাটার সময় বিবাদী তিনজন সুজনকে তাড়া করে জঙ্গলের দিকে নিয়ে যায়। তিনজন হলেন একই এলাকার হামিদুল ইসলামের ছেলে মো: ইমন(২৪), মো:আমিনুল এর ছেলে মো: শাকিল(২১), এবং আব্দুল ছাত্তারের ছেলে মো: মাহবুব(২৩)।
মো: জহিরুল ইসলাম(৪০) এর নেতৃত্বে এই হতাহতের ঘটনা ঘটিয়েছে দাবি করেছেন আহতের বাবা। তাদের হাতে থাকা চাপাতি ও রড দিয়ে এলোপাথাড়ি কোপায়। আহাতের মাথায় এলোপাথাড়ি ভাবে কোপায় এবং ভগলের নিচে রড দিয়ে পাড় দিয়ে অপর পাশ দিয়ে ছিদ্র করে ফেলে। সারা শরীরে কুপিয়ে জখম করে। সুজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আহতকারীরা পালায় এবং রক্তাক্ত অবস্থায় সুজনকে পড়ে থাকতে দেখতে পায়। পরে সুজনকে গাজীপুর সদর মেডিকেল এ নিয়ে যাওয়া হলে লাইফ সাপোর্টে নাওয়া হয়। বিষয়টি নিয়ে গাজীপুর সদর থানায় পূর্বেই অভিযোগ করা হয় এবং বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update