সুখী কৃষক সুখী দেশ- শেখ হাসিনার বাংলাদেশ, শ্লোগান নিয়ে, সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী বঙ্গ কন্যা, জননেত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২১ গাজীপুরে পালিত হলো।
সোমবার বিকেলে গাজীপুর মহানগর কৃষক লীগের আয়োজনে, গাজীপুর মহানগর এর তেলীপাড়া, সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ কর্মসূচী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ্যা. মোঃ জাঙ্গীর আলম, মেয়র – গাজীপুর সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামিলীগ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আকবর আলী চৌধুরী – সহ-সভাপতি বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কমিটি।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামীলীগ। সঞ্চালনায় ছিলেন, আলহাজ্ব আব্দুল কাদির মন্ডল, সাধারন সম্পাদক – গাজীপুর মহানগর কৃষকলীগ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশন। সভাপতিত্ব করেন, মোঃ হেলাল উদ্দিন, সভাপতি – গাজীপুর মহানগর কৃষকলীগ ও সাবেক কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর ১৭ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।
এসময় গাজীপুর মহানগর এর ৯ টি থানায় ২০ হাজার চারাগাছ বিতরণ করাহয়, এসময় চারাগাছ রোপন এর জন্য মেয়র প্রতি থানায় ১০ হাজার করে টাকা দেন, এবং উক্ত চারাগাছ গুলো সুষ্ঠ উপযোগী জায়গায় রোপন করার আহবান জানান।
উক্ত চারাগাছ বিতরণ অনুষ্ঠানে গাজীপুর মহানগর এর কৃষকলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসঙ্গঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।