শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

গাজীপুরে ৬শ’ টাকার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার / ৩১৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৬ মার্চ, ২০২২

Views: 0

মো. সোহেল মিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানাধীন পশ্চিম কলমেশ^র এলাকায় মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে শনিবার রাতে মো. আলম, মো. আরিফ, মো. নাঈমসহ অজ্ঞাত আরো ৪/৫ জন বখাটে ইজিবাইক চালক মো. রাজা মিয়াকে (৪০) এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন তাকে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোরবাড়িয়া গ্রামের মৃত শরিয়তুল্লাহর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার দুপুরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১০ টার দিকে মোবাইল ফোন বিক্রির ৬শ’ টাকা নিয়া রাজা মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মো. আলম, মো. আরিফ, মো. নাঈমসহ অজ্ঞাত আরো ৪/৫ জন বখাটে রাজা মিয়াকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সুরতহাল প্রস্তুতকারী গাছা থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update