গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ সরকার এর উদ্যোগে ধান কাটা কর্মসূচি পালিত।
স্টাফ রিপোর্টার
/ ৩৩৩
বার দেখা হয়েছে
আপডেট
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
শেয়ার
Views: 4
মোঃ রাজু আহমেদ, গাজীপুর থেকেঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ২৩ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড যোগিতলা গ্রামের এক কৃষকে ৬ কাটা
জমির ধান কেটে কার্যক্রমের শুভ সূচনা করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ,
সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে!
সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু বলেন বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে
সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে! সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পথচলা! দূর্যোগ দূর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ সবসময় সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে! মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছে!
এসময় উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ সরকার । গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মোঃ নেওয়াজ মাহমুদ . হাজী মোঃ আরিফুল ইসলাম সরকার. মোঃ সোহাগ রহমান বাবু. মোহাম্মদ সোহেল রানা. মোঃ সাইফুল ইসলাম সজীব. মোঃ আনোয়ার হোসেন আনু. স্বেচ্ছাসেবক লীগের সহ অন্যান্য নেতৃবৃন্দরা