শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

গাজীপুর সিটিতে গণহারে টিকাদান কর্মসুচিতে মানুষের ভিড়
স্টাফ রিপোর্টার / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

Views: 2

ইমন খান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার করোনার ভ্যাকসিন সারাদেশের মত গাজীপুর সিটিতে প্রতিটি ওয়ার্ডে একযোগে দেওয়া হচ্ছে।  গণহারে টিকা কার্যক্রম সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটা চলছে। পরিমাণ ৫০০ ডোজ হওয়াতে সময়ের আগেই শেষ হয়ে যায়। ১৮ বছরের ঊর্ধ্বে সকল নারী পুরুষ কে টিকার আওতায় আনা হচ্ছে। আগামী পহেলা ডিসেম্বর চতুর্থ ধাপের ১ ডোজ শেষ হবে। প্রতিটি ওয়ার্ডে ১ হাজার করে সের্নোফার্মার এই টিকা নেওয়ার জন্য সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে ডাবল ভুক্তভোগীদের দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ১৭ নং ওয়ার্ডে পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে শত শত মানুষ দাড়িয়ে। ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম দেখে দেখে ৬০ ঊর্ধ্ব নারী পুরুষ কে আগে টিকা দেওয়ার ব্যবস্থা করেন। অনেকে চলাচল করতে না পাড়ায় তিনি রিক্সায় বসেই টিকার ব্যবস্থা করেন।
অপর দিকে নগরের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ সবাইকে টিকার আওতায় আনার জন্য সার্বক্ষিণ মনিটরিং করছেন। ৫ শত ডোজ দেওয়ার পরে যারা এসেছে,তাদেরকে আগামীকাল এসে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update