শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

চিলাহাটিতে ধান মাড়াই মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু।
স্টাফ রিপোর্টার / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২২ মে, ২০২১

Views: 0

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি। 

নীলফামারী ডোমার উপজেলার ধান মাড়াই মেশিনের ধাক্কায় ছলেমান আলী শুভ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা হামিদ মেম্বার পাড়া গ্রামে। নিহিত শুভ উক্ত গ্রামের দিনমুজুর মফিজুল ইসলামের একমাত্র ছেলে।
সরেজমিনে জানা যায়, মঙ্গলবার (১৮ মে) বিকাল ৪টা৩০ মিনিটে  উক্ত গ্রামে ধান মাড়াই মেশিন নিয়ে যায় সিরাজুল ইসলামের ছোট্ট  ছেলে তরিকুল ইসলাম( ১৭) নামে এক ড্রাইভার। হটাৎকরে শিশু শুভ গোপনে গাড়ীর পিছনে উঠে পড়ে। শুভর বাড়ির পশ্চিম দিকে ৩শত গজ দুরে একটি ছোট ব্রীজে গাড়ীটি উঠার সময় শিশু শুভ গাড়ীর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় গাড়ীর পিছনের চাকা মাথার উপর দিয়ে যায়।  এলাকাবাসী অসুস্থ অবস্থায় শুভকে নিয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সন্ধ্যায় শুভর লাশ বাড়িতে নিয়ে গেলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, ইউপি সদস্য মোকছেদুল ইসলাম ঘটনা স্থলে যান। এসআই আব্দুস সালাম লাশের সুরতাহাল করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পরিবারের মধ্যে কোন অভিযোগ না থাকায় ছলেমান আলী শুভর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়, পরে তাদের পরিবার বুধবার সকাল ১০ টায় লাশ দাফন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update