নীলফামারীর জলঢাকায় অসহায় দুস্ত মানুষের কল্যাণে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে শুরু করা হয়েছে বিনামুল্যে চক্ষু শিবির।
রবিবার( ১১ই জুন) সকাল থেকে দিনব্যাপী গোলমুন্ডা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় এগার তম এই চক্ষু শিবির অনু্ষ্ঠিত হয়। চক্ষু শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
এসময় তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি নারী স্বাস্থ্য সেবা ক্যাম্পের পাশাপাশি চক্ষু শিবির সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এলাকার সাধারণ অসহায় মানুষ বিনামূল্যে নিতে পাচ্ছেন চক্ষু পরিক্ষা, চশমা, রংপুরে চোখের ছানি অপারেশন, ঔষধ, থাকা, খাওয়া ও যাতায়াত সহ সবকিছুই ফ্রিতে সেবা।
দিনব্যাপী অনু্ষ্ঠিত এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন, গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, গোলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এছাড়াও ছিলেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ডাঃ বিথিকা রায়, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড অরগানাইজেশন গোলাম রাব্বানী মুন্না, ও রিফলেকশন মেহেদী হাসান মুন্না সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সকল কর্মীরা উপস্থিত ছিলেন। এগার দফায় পর্যন্ত চক্ষু শিবিরে জলঢাকা ও কিশোরগঞ্জ দুই ইউনিটেতে ৫ শতাধিক নারী ও পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদের মধ্যে একশত রোগীর চোখের সানি অপারেশন করার জন্য রংপুরে নেওয়া হয়েছে।