Views: 3
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ট্রাকচাপায় ফরিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। ইউনিয়নের বাঘারচর বাজারের দক্ষিণ পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী একই ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী।

জানা গেছে, ২৯ ডিসেম্বর বিকালে ওই ফরিদা বেগম তার স্বামীর সাথে ভ্যানযোগে বাঘারচর বাজারে যাচ্ছিলেন। স্থানীয় আসমাউলের বাড়ির সামনে পৌঁছালে মাটিভর্তি একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফরিদা বেগম ছিটকে ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।তার স্বামী শুক্কর আলীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ সময় কৌশলে চালক ট্রাক রেখে পালিয়ে গেছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জোয়াহের হোসেন খান জানান- পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। গাড়িটিও পুলিশের হেফাজতে রাখা হয়।