শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

জেনে নিন কেমন কাটবে দিন
স্টাফ রিপোর্টার / ৪৪৫ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Views: 1

অনলাইন ডেস্ক

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

আয় বাড়লেও ব্যয়চাপ কমবে না। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে। অস্থির বা ধৈর্যহীন হবেন না।

বৃষ:

নতুন কোনো উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পুরনো কোনো ভুলের মাসুল দিতে হতে পারে। যৌথ বিনিয়োগের সুযোগ আসতে পারে। অসমাপ্ত কাজ শেষ করুন। মন ভালো রাখুন।

মিথুন:

মনটা বিচলিত ও অশান্ত থাকতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনি জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। চিন্তা ও কর্মে আসতে হবে গতিশীলতা।

কর্কট:

কোনো ইতিবাচক পরিবর্তন হতে পারে। কোনো পরিকল্পনা বাস্তব রূপ লাভ করার ইঙ্গিত রয়েছে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। নিজের মানসিক স্বস্তির দিকে খেয়াল রাখতে হবে।

সিংহ:

ঘর-পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় স্বস্তি পাবেন। কারো সহযোগিতায় উপকার হবে। শরীর ভালো রাখুন।

কন্যা:

কাজে উৎসাহ পাবেন। সামাজিক যোগাযোগ বাড়বে। অর্থ অপচয় হতে পারে। কোনো তথ্য আপনার কাজের সহায়ক হবে। কোনো আত্মীয়ের জন্য উৎকণ্ঠা থাকবে। ভ্রমণ শুভ।

তুলা:

অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রত্যাশিত কাজে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ আসবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বৃশ্চিক:

ইচ্ছানুসারে কাজ করার স্বাধীনতা পাবেন। যেকোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য ধ্যানধারণা পেশ করতে পারবেন। সাফল্য লাভের জন্য কুশলী ও ডিপ্লোমেটিক হতে হবে। নিজের ওপর আস্থা রাখুন।

ধনু:

কোনো সংবাদে বিচলিত হতে পারেন। অকারণে ব্যয় বাড়বে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। পারিপার্শ্বিক কারণে সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। নিজেকে সংযত রাখুন।

মকর:

আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনায় বন্ধুর সহযোগিতা পাবেন। আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হবে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। সময়ের সঠিক ব্যবহার করুন।

কুম্ভ:

কর্মস্থলে জটিলতা দূর হবে। কোনো লাভজনক কাজ হাতে আসতে পারে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি। ব্যবসায় ভালো কোনো সংবাদ পেতে পারেন। একটু পরিশ্রম করলেই সৌভাগ্য বৃদ্ধি পাবে।

মীন:

শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল প্রত্যাশা করতে পারেন। প্রত্যাশাপূরণে অন্যের সহযোগিতা পাবেন। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। ভ্রমণ শুভ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update