Views: 0
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
স্বাধীনতা দিবস উপলক্ষে টঙ্গীতে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তমন্ত রক্তদানের পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তদানে উৎসাহ ক্যাম্পেইন পরিচালনা করে। সংগঠনের সদস্যরা দুইটি ভাগে বিভক্ত হয়ে টঙ্গী পাইলট স্কুল ও সফিউদ্দিন স্কুলে এই ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক পুল্কিত আনান, সভাপতি মো: তরিকুল ইসলাম, সহসভাপতি রাফি আহমেদ, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম রানা, সহসাধারণ সম্পাদক আজিজ রানা, প্রচার সম্পাদক বৃষ্টি আক্তার, সহপ্রচার সম্পাদক ঝুমা সরকার, সদস্য সাগর আহমেদ, রুমানা আফরিনসহ অন্যান্য। ক্যাম্পেইন পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন এশিয়া ডায়াগনিষ্টক সেন্টার। ইতিপূর্বে এই সংগঠনটি রক্তদানে উৎসাহে বিভিন্ন কর্মসূচি রক্তদানসহ সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
মুক্তমন্ত রক্তদান সংগঠনের পরিচালক পুল্কিত আনান বলেন, ‘প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত জীবন-মরণের সেতু হয়ে দাঁড়ায়। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই কর্মসূচি।’ ‘রক্তদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্যে উদ্দীপ্ত হয়। দান করার দুই সপ্তাহের মধ্যেই নতুন রক্ত কণিকা জন্ম হয়ে এ ঘাটতি পূরণ করে। আর বছরে তিনবার রক্তদান রক্তদাতার লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে দেয়।