শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
স্টাফ রিপোর্টার / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১০ মে, ২০২২

Views: 1

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ

গাজীপুরের টঙ্গীতে ফয়ছল আলম খানকে (৩৩) তার স্ত্রী স্বামীকে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগে স্ত্রী মোরশেদা খামারুকে আটক করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। সোমবার সকালে টঙ্গীর পূর্ব আরিচপুর জনৈক রফিকুল ইসলামের ভাড়ীতে এ ঘটনা ঘটে।

আটককৃত মোরশেদা খামারু রাজশাহী জেলার বাগমারা থানা সাদিপুর গ্রামের মৃত মনসুর খামারুর মেয়ে। নিহত ফয়ছল আলম খান সিলেট জেলার রইজ আলীর খানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত টঙ্গীর পূর্ব আরিচপুর জনৈক রফিকুল ইসলামের ভাড়ীতে ভাড়া থেকে রং মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ জানান, সোমবার সকালে স্বামী/স্ত্রী’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। পারিবারিক ঝামেলা চলাকালীন সময় বাসায় ব্যবহৃত শিল দিয়ে স্ত্রী মোরশেদা তার স্বামীর মাথায় আঘাত করে। পরে গামছা দিয়ে স্বামী ফয়ছলের গলায় পেঁচিয়ে ধরলে গুরুতর অসুস্থ হয়ে পরেন। বিষয়টি জানাজানি হলে সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ফয়ছলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্ত্রী মোরশেদা খামারুকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update