শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

টিকার দুই ডোজ নিলে মাস্ক পরার দরকার নেই : বাইডেন
স্টাফ রিপোর্টার / ৩৮০ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

Views: 0

অনলাইন ডেস্ক 

যুক্তরাষ্ট্রে দুই ডোজ করোনার টিকা যারা গ্রহণ করেছেন, তারা চাইলে সীমিত পরিসরে জনসমক্ষে মাস্ক না পরেই থাকতে পারবেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটি মানুষের দেশটিতে ইতিমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।

সেই সাফল্যের পর এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। তিনি বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরো সুরক্ষিতভাবে আরো অনেক কিছু করতে পারবেন। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

জো বাইডেন আরো বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনো সম্মেলনে বা কনসার্টে থাকেন, তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও মাস্ক পরা প্রয়োজন।

সূত্র : দ্য গার্ডিয়ান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update