রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস উৎযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৯ মে, ২০২৩

Views: 2

মশিয়ার রহমান নীলফামারীঃ 
নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৩ইং পালিত হয়েছে।
সোমবার ২৯মে সকালে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ নুর মোহাম্মদ, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স আকলিমা বেগম, মিড ওয়াইফ ইনচার্জ জান্নাতুল ফেরদৌস, মিড ওয়াইফ শিউলি বেগম এবং তমা রায় প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে,
আলোচনা সভায় বক্তারা বলেন, ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুপকার ডাঃ রায়হান বারী। তার নির্দেশক্রমে এবং বর্তমান সরকারের অত্যাবশকীয় গনমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সুচিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঝুকিপূর্ণ গর্ভবতী মহিলাদের সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবের সুব্যবস্থা, নরমাল ডেলিভারিসহ কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মহিলাদের চার বার চেক-আপ ও প্রসব পরবর্তী পিএনসি সেবা ক্যাম্পের কার্যক্রমের প্রশংসার পাশাপাশি ধন্যবাদ ঞ্জাপন করেন।
উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী গত ২৮মে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি হওয়া ২জন প্রসুতি মায়েদের খোঁজ খবর নিতে তাদেরকে দেখতে যান এবং নিরাপদে সন্তান প্রসব হওয়া মায়েদের ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি শিশুদের জন্য গিফট প্রদান করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update