শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার / ৪২১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Views: 0

রিপোর্টার রমজান আলী রুবেল 
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ায় মোটরসাইকেলে আগুন ধরে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১০অক্টোবর) ভোর ৫:১৫ মিনিটের সময় গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন (৪৫)  ময়মনসিংহের গৌরীপুর থানার মহিসশরং এলাকার মৃত ইমান আলীর ছেলে। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক হাদিউল ইসলাম জানান, ভোর ৫:১৫ মিঃ সময় ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকা যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে ঢাকাগামী ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটির উপরে ওঠে গেলে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বিল্লাল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালক পুলিশ আসার আগেই  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন।
ট্রাকটিকে আটক করা হয়েছে ট্রাকের চালককে ধরার জন্য অভিযান চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update