শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

থাইংখালীতে আদ-দ্বীন মেডিকেল সেন্টার’ হাসপাতাল উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৪ মার্চ, ২০২৩

Views: 0

 নিজস্ব সংবাদ ঃ-

আদ-দ্বীন মেডিকেল সেন্টার’ হাসপাতাল উদ্বোধন স্বল্প খরচে উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন আঙ্গিকে থাইংখালী ইউনিয়ন পরিষদের সামনে আদ-দ্বীন মেডিকেল সেন্টার এর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ ) সকাল ১০ টায় থাইংখালী ইউনিয়ন পরিষদের সামনে মসজিদ মার্কেটর দ্বিতীয় তলায় ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এম এ মঞ্জুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ সওদাগর উখিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল মনজুর সিদ্দিক। রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব হেলাল উদ্দিন।

প্রবীণ মুরব্বী সোলেমান মেম্বার। অরিজিন হাসপাতালের চেয়ারম্যান মফিজ উদ্দিন, পালং জেনারেল হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়া উল আজাদ। এছাড়াও রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় মুরুব্বিগন উপস্থিত ছিলেন। পালংখালী আদ-দ্বীন মেডিকেল সেন্টারের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুছ বলেন,‘সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে।

এই হাসপাতালের সব সময় বিশেষজ্ঞ ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। আমার প্রতিষ্ঠিত এ হাসপাতালটি হবে এলাকার গরীবের হাসপাতাল । কেউ যাতে বিনা চিকিৎসায় কষ্ট না পায় সে দিকে আমার নজর থাকবে।’ মোনাজাতের পর হাসপাতালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যা ইউনিটগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update