রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ধর্ষকদের ফাঁসি দে নয়লে গদি ছেড়ে দে /একটা একটা ধ’র্ষ’ক ধর ধইরা ধইরা জবাই কর।
রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি. / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Views: 0

সারাদেশের ন্যায় শ্রীপুরেও চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল ধরে শ্রীপুর টেংরা সড়কমোড় হয়ে উপজেলা প্রশাসিক ভবনের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষণ পরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীদের আরো একটি বড় দল মিছিল করতে করতে প্রশাসনিক ভবনের সামনে আসে।  এ সময় তাদের হাতে ধর্ষকদের বিরুদ্ধে নানা ধরণের প্লেকার্ড দেখা যায়। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই।  হয় ধর্ষকের ফাঁসি দেয় নয়লে দ্রুত গদি ছেড়ে দে। ২৪ এর হাতীয়ার গর্জে উঠুক আরেকবার। শিক্ষার্থীদের এমন নানা স্লোগানে মুখরিত হয় উপজেলা প্রশাসনিক ভবনের চারপাশ। মিছিল শেষে শিক্ষার্থীরা হ্যান্ড মাইকে ধর্ষকদের ফাঁসি চেয়ে বক্তব রাখেন।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন,  আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য আমরাও তাদের সাথে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেছি। আমরা শিক্ষকরা চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে আসা যাওয়া করুক। রাষ্ট্রকে আমাদের নিরাপত্তা দিতে হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  ধর্ষকদের ফাঁসি দেয়ার আইন স্থানীয় সরকারের হাতে নেই। এটি কেন্দ্রীয় সরকারের করতে হবে।  আপনারা স্মারকলিপি দিলে আমি ডিসি মহোদয়ের মাধ্যমে সরকারের উর্ধ্বতন মহলে পাঠানোর ব্যবস্থা করবো।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update