শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নওগাঁর ধামইরহাটে মাদকসহ আটক-২
স্টাফ রিপোর্টার / ৩৪৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

Views: 1

 

নওগাঁ প্রতিনিধি ঃ

নওগাঁর ধামইরহাটে দুই বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালুপাড়া বর্ডার এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় ইয়ামাহা ফ্রেজার ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- নওগাঁ শহরের আরজী নওগাঁ (লাটাপাড়া) মহল্লার আবুল কালাম আজাদের ছেলে মাহবুব আলম রানা এবং শহরের ঘোষপাড়া মহল্লার সমরেশ কুমারের ছেলে সঞ্জয় কুমার দাস (জয়)।

জানা গেছে, মাহবুব আলম রানা একজন মাদকসেবী। নিজেকে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে চৌসে বেড়ান। মানুষকে বিভিন্নভাবে হয়রানী করে ও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মাহবুব আলম রানা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোপূর্বে একাধিকবার পুলিশ তাকে মাদকসহ আটক করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইয়ের মামলায় রয়েছে। একাধিকবার হাজতবাস করেছে রানা।

মাহবুব আলম রানা ও সঞ্জয় কুমার দাস জয় ফেন্সিডিল বহন করে নিয়ে উপজেলার রুপনারায়নপুর থেকে শল্পী বাজারের দিকে আসার পথে পুলিশ তাদের আটক করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, তারা সীমান্তের দিক থেকে ফেন্সিডিল বিক্রয়ের উদ্যেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update