শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
স্টাফ রিপোর্টার / ২৯৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৭ মার্চ, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কার খনন কাজ চলছিল। সেখানকার কাজের লোকজন চলে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update