Views: 0
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় একটি শুটারগান ও ৭০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ নাসির আহম্মেদ স্বপন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে আটক করে বুধবার দুপুরে প্রেস বিফিং করে এসব তথ্য জানানো হয়। আটক স্বপন নওগাঁ পৌরসভার চকপ্রান এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে মাদক ব্যবসায়ী স্বপনকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাসি করে একটি শুটারগান ও ৭০ পিস প্যাথেডিন ইনজেকশন পাওয়া যায়।
পুলিশ আরো জানান, মাদক ব্যবসায়ী নাসির আহম্মেদ দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম শামসুদ্দীন বলেন, এসময় তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান ও ৭০ পিস চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়। এ বিষয়ে নাসির আহম্মদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।