শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিত জীবন মানোন্নয়নে সুফলভোগীদের সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার / ৫৬৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ক্রস ব্রিড গাভী, বাসস্থান উপকরণ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রঙ্গনে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্তকর্তা ডাঃ হেলাল উদ্দিন খান প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তিবর্গ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সুফলভোগীদের মাঝে একটি উন্নত জাতের ক্রস ব্রিড গাভী, বাসস্থান উপকরণ ও খাদ্য সহায়তা বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update