শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় গণহত্যা দিবসে আলোর মিছিল
স্টাফ রিপোর্টার / ৩০২ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৭ মার্চ, ২০২১

Views: 0

নওগাঁ প্রতিনিধি:

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁয় আলোর মিছিল করেছে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের গাঁজাগোলার নৌকাঘাটে গিয়ে শেষ হয়।

সেখানে ছোট যমুনা নদীর তীরে গণহত্যা ৫০ বছর উপলক্ষে ৫০টি মশাল প্রজ্জ্বলন করা হয়। এসময় নিহতের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালনা করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সভাপতি অ্যাডভোকেট ডিম আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোস্তফা-আল মেহমুদ (এমএম রাসেল), সহসাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, খন্দকার আব্দুর রউফ পাভেল, প্রচার সম্পাদক বিষ্ণ কুমার দেবনাথ, সমাজসেবী মৌসুমি সুলতানা শান্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জানাগেছে, ১৯৭২ সালে নওগাঁয় যে গণহত্যা শুরু হয়েছিল সে সময় অনেক শহীদদের লাশ ছোট যমুনা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল। এ সংগঠন থেকে ব্যতিক্রম ভাবে নদী কেন্দ্রীক গণহত্যা দিবস পালন করেছে এ সংগঠন। একই সঙ্গে নদী দুষণের প্রতিবাদও জানানো হয়েছে। ছোট যমুনা নদীর- দয়ের ঘাট, মটের ঘাট, সুলতানপুর ঘাট ও পার-নওগাঁর পার, তুলসীগঙ্গা, শীব, পূণর্ভবা, নাগর, চিরি, ইরামতি, ঘুকসীখালী, রানী নদীসহ, রক্তদহ, বামনদহ, পাকুড়িয়া এবং ছাতড়া বিলে মানুষকে জবাই করে হত্যা করে ভাসিয়ে দেয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update