Views: 1
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাঁপায় রেহেনা বেগম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় চালকসহ আহত হয়েছে ২জন হয়েছে। নিহত রেহেনা বেগম নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের সইবর আলীর স্ত্রী। নিহতের স্বামী সইবর রহমান এবং মেয়ে শাকিলা আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে জেলার মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আ লিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, নিয়ামতপুর থেকে মোটসাইকেল যোগে পরিবারসহ মান্দার পরানপুরে বাবার বাড়িকে আসছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদেরকে চাঁপা দেন। এতে মোটরসাইকেল আরোহী রেহেনা বেগম নিহত হয়। মোটর সাইকেলের চালক সইবর এবং তার মেয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরোও জানান, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।