শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার / ৫৮৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের উপর কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, পারবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে এ নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, ওই ছিন্নমুল নারী আত্রাইয়ের বিভিন্ন স্থানে থাকতেন। তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update