শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার / ৬৭৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

Views: 0

নওগাঁ প্রতিনিধি:

কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণের দাবি ও কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার কোর্স কারীদের বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিলর থেকে লাইসেন্স পাওয়ার বিরুদ্ধেসহ ১০ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করছে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট নওগাঁ জেলা এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন, নাসিং ইন্সট্রাক্টর নাজনীন সুলতানা, ফারিহা তানজুম, ইমরুল হাসান সাগর, ফারুক হোসেন ও জ্যোতি প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত পরীক্ষা নিতে হবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না। নার্সিংকদের অন্যান্য দেশের মত প্রথম শ্রেনীতে মর্যাদা দিতে হবে।

স্পেশাল বিসিএস চালু করতে হবে। নার্সকে নার্সিং অফিসার পদবী দিতে হবে। ফাইনাল পরীক্ষার এক সপ্তাহের ভিতরে রেজিষ্ট্রার পরীক্ষা নিতে হবে যাতে ইন্টারনিশীপ এর পর জব পেতে ভোগান্তি পেতে না হয়। পুরাতন ও চাকুরীতে যে সব নার্স আছে তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে প্রথম শ্রেনীর সমমান দেওয়াসহ ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update