Views: 1
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা এবং ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার দুপুরে ডিবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
আটককৃরা হলেন, আবু সাঈদ (২০), আনোয়ার হোসেন (২৫), নাছির উদ্দিন (৩৫) ও মঞ্জিল হোসেন (৩০)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পত্নীতলা এবং ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালানো করে ফেন্সিডিল ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
এসময় ২৪০ বোতল ফেনসিডিল, দেশীয় হাসুয়া, চাপাতি এবং লোহার দা উদ্ধার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।