Views: 0
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ নিয়ামতপুরে বিশ লাখ টাকার জাল নোটসহ শাহিনুর রহমান (২৪) নামে একজনকে গ্রেফকার করেছে র্যাব-৫। শনিবার রাতে জাল টাকাসহ উপজেলার জোনাকীর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর (নুনগোলা বাসস্ট্যান্ড) এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
র্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাকইল গ্রাম এলাকায় একটি অপারেশন পরিচালনা করে বাংলাদেশী কথিত জাল ১০০০ (এক হাজার) টাকার দুই হাজার আটাশিটি নোট যার মূল্য বিশ লাখ আটাশি হাজার টাকা সহ তাকে আটক করা হয়েছে।
র্যাব আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।