Views: 0
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ পৌরসভা এলাকায় রাস্তার দুই পাশে শোভা বর্ধন বৃক্ষ রোপন কর্মসূচি লাগানো হচ্ছে। রোববার বেলা ১১ টায় শহরের কেডির মোড়ে বৃক্ষ রোপন করে উদ্বোধন করেন- নওগাঁ বিজ্ঞ জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম। দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল। তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং সুজন সুশাসনের জেলা কমিটির সাধারন সম্পাদক।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, মাওলনা কারী রমজান হোসেন, মানবাধিকার কমিশন নওগাঁর সহ-সভাপতি নুরনাহার সুশমা সাথী, স্কুল শিক্ষিকা সোহেলী নাজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশুদ্ধ অক্সিজেন সরবরাহে এবং রাস্তার শোভা বর্ধন করতে কৃষ্ণচূড়া, আম, জামসহ ফলজ ও ঔষধী প্রায় ২ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এছাড়া বজ্রপাত প্রতিরোধে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় লক্ষাধিক তালবীজ রোপন করা হয়েছে। যা এখন দৃশ্যমান।
উল্লেখ্য, ইতিপূর্বে বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লাখ তালের বীজ রোপনে করেছেন। তার একক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে তালের বীজ রোপন শুরু করেছেন। বর্তমানে সেই বীজ থেকে মাটি ভেদ করে তাল গাছ বেরিয়ে এসেছে। একই বছর মান্দার ফেরীঘাট হতে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত ৫ হাজার ৫০০ তালবীজ লাগানো হয়েছিল। যা এখন ৩/৪ ফুট উচু হয়ে দৃশ্যমান।
তৃতীয় ধাপে নওগাঁ রাজশাহী আ লিক মহাসড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কিলোমিটার রাস্তা দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা লাগানো হয়।