শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় রাসেল হত্যা মামলার দুই আসামীর জামিনের মেয়াদ শেষ হলেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ
স্টাফ রিপোর্টার / ৫৩৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৪ মার্চ, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর চা ল্যকর স্কুল ছাত্র রাসেল মন্ডল(১৭) হত্যা মামলার দুই আসামীর হাইকোট থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হলেও তাদের গ্রেপ্তার করছেনা পুলিশ। ফলে আসামীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী ও তার পরিবারের লোকজন। ইতোমধ্যে এক আসামীর নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন মামলার বাদী কামাল হোসেন।

মামলা ও আদালত সুত্রে জানাগেছে, নওগাঁ পৌরসভার মাষ্টারপাড়া মহল্লার কামাল হোসেনের ছেলে রাসেল নওগাঁ সদরের শৈলকোপা গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশুনা করে আসছিলো। দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশুনা করতো। ওই বিদ্যালয়ে পড়াশুনাকালে রাসেলের একই বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একই ছাত্রীকে ভালবাসে সহপাঠি রাকিব হোসেন(১৭)। এনিয়ে রাসেল ও রাকিবের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বের জেরে গত ২০১৯ সালে ২৫ মে সন্ধ্যায় সহপাঠি রাকিব হোসেন ও আব্দুল মজিদ ফোন করে রাসেলকে ডেকে নেয় শৈলকোপা বিলে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রাতে পরস্পরের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পাশের বনগাঁ গ্রামের রাকিব, পিয়াস হোসেন(১৬), জাহিদ হাসান(১৫), শাওন হোসেন (১৫) ও আব্দুল মজিদ(২৫)।

হত্যাকান্ডের পরদিন রাসেলের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করলেও পুলিশ তদন্ত শেষে উল্লেখিত ৫ জনের বিরুদ্ধে আদালতে২০১৯ সালের ৮ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।

নওগাঁর কোট জিআর ও আব্দুল মান্নান জানান, চার্জশিটের প্রেক্ষিতে আসামী শাওন, রাকিব ও পিয়াস হাইকোট থেকে অন্তবর্তীকালিন জামিন নেন। আসামী আব্দুল মজিদ ৬মাসের জামিনে ছিলেন। আসামী জাহিদ বর্তমানে জেলহাজতে আছেন। আসামী পিয়াস ও মজিদের জামিনের মেয়াদ শেষ হয়েগেছে। মামলার আগামী ধার্য্য তারিখ ৫ মে/২১ইং। মামলার নধি হাইকোটে রয়েছে। গত ২৯ নভেম্বর হাইকোটে নথি নিয়ে যাওয়া হয়েছে।
মামলার বাদি কামাল হোসেন বলেন, হাইকোট থেকে যথাসময়ে মামলার নথি না এলে বিচার বিলম্বিত হতে পারে। জামিনের মেয়াদ শেষ হবার পরও পুলিশ আসামী আব্দুল মজিদ ও আসামী পিয়াসকে গ্রেফতার করছে না। ফলে আসামীরা মামলা তুলে নিতে নানা ভয়ভিতি, হুমকি ও চাপ সৃষ্টি করছে। এরই মাঝে গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মায়ের বাড়ি যাবার পথে তালতলি বিলের মাঝে রিক্সা থামিয়ে বাদির স্ত্রী আসমা বেগম কে মারপিট সহ হুমকি দেয়ার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় ঘটনার রাতে একটি জিডি করেছেন।

এ অবস্থায় একমাত্র সন্তানহারা বাবা কামাল হোসেন হত্যা মামলার সকল আসামীকে গ্রেফতার ও হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update