শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নওগাঁয় স্কাউট এর প্রতিষ্ঠাতা বিপি’র ১৬৪ তম জন্ম বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার / ৪৯৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি ঃ

“পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে’’ স্কাউট এর প্রতিষ্ঠাতা বিপি’র রেখে যাওয়া উক্তি স্বরণে নওগাঁয় বিপি’র ১৬৪ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভার এর আয়োজনে সোমবার বিকেল শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আস্তানমোল্লা মহাবিদ্যালয় কলেজ মাঠে শেষ হয়। পরে আস্তানমোল্লা মহাবিদ্যালয় কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ।

এসময় জেলা রোভার কমিশনার অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হামিদুল হক, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন, মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল মজিদ, জেলা রোভার স্কাউট সম্পাদক ও নওগাঁ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো: নাসিম আলম, আস্তানমোল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মাহবুবুল ইসলাম ও বিভিন্ন সরকারী বেসরকারী কলেজের রোভার নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার এক ঝাঁক রোভার ও গার্ল ইন রোভাররা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update