শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার / ৫৯৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

Views: 2

 

নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় পলাশ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নওগাঁ-নজিপুর আ লিক মহাসড়কের শ্যামপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

পলাশ হোসেন নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের ছেলে। তিনি নওগাঁর নাট্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সড়ক দূর্ঘটনায় নিহতের প্রতি সংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পলাশ হোসেন জেলার পতœীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষে পড়াশুনা করতো। বুধবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলেজে ইনকোর্স পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শ্যামপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update