শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ১৪ বছরের চাকরি হারালেন মুয়াজ্জিন
শাহীন খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভট্ট কাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম সরকারের মসজিদ ত্যাগের মুহূর্ত এবং স্থানীয় মসজিদ কমিটির আলোচনার দৃশ্য
মসজিদ কমিটি আর জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য

Views: 20

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক সংঘাত ও ভিন্নমতের জেরে দীর্ঘ ১৪ বছরের চাকরি হারালেন এক মসজিদের মুয়াজ্জিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ইব্রাহিম সরকার নামের ওই মুয়াজ্জিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ কমিটি। তিনি উপজেলার ভট্ট কাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদে কর্মরত ছিলেন। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে তাঁকে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তরের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়।

ভুক্তভোগী ইব্রাহিম সরকার অভিযোগ করেন, তিনি দীর্ঘ এক যুগ ধরে নিষ্ঠার সাথে মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে প্রচারণা চালানোয় তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। গত সোমবার রাতে মসজিদ কমিটির নির্দেশে তিনি মসজিদের হিসাব বুঝিয়ে দিয়ে চাবি হস্তান্তর করে চলে আসেন। তাঁর দাবি, রাজনৈতিক আদর্শের কারণেই তাঁকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে।

তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অরুন খান বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, মসজিদটি গ্রামের সকল মতাদর্শের মানুষের সহযোগিতায় পরিচালিত হয়। মুয়াজ্জিন ইব্রাহিম সরকার প্রকাশ্যে জামায়াতের প্রার্থীর পক্ষে মাইকিং ও প্রচারণা করায় গ্রামের বিএনপি সমর্থিতরা ক্ষোভ প্রকাশ করেন। মসজিদ কমিটি তাঁকে এ বিষয়ে সতর্ক করলে তিনি দল ছাড়তে অস্বীকৃতি জানান এবং স্বেচ্ছায় মসজিদের পাওনা মিটিয়ে চাবি জমা দিয়ে চলে যান। এদিকে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এই ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update