শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নুরুল ইসলাম একজন সফল ব্যক্তি: উপজেলা চেয়ারম্যান রফিকুল
স্টাফ রিপোর্টার / ৫৭৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

Views: 0

 

লোকমান আলী নওগাঁ প্রতিনিধি:

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম একজন সফল উদ্যোক্তা বলে মন্তব্য করেছেন- নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। তিনি বলেন- তাঁর কর্মময় জীবনে যতগুলো প্রতিষ্ঠান চালু করেছেন সবগুলোতেই সফলতা অর্জন করেছেন। যেখানে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। নুরুল ইসলাম একজন দুরদর্শি সম্পন্ন ব্যক্তি ছিলেন। আমার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিলেন। যুগান্তর পত্রিকা চালু করার আগে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল একটি পত্রিকা প্রকাশ করার। সেখানে তিনি সফলতা দেখিয়েছেন।

বুধবার বেলা ১২টায় ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক এএসএম রায়হান আলম, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি নাছিমুল হক বুলবুল, জিটিভি’র জেলা প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, দৈনিক আলোকিত সকালে’র জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, এসএ টিভি’র জেলা প্রতিনিধি তৌহিদ ইসলাম, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, বণিকবার্তা’র জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, ঢাকাপোষ্টে’র জেলা প্রতিনিধি শামীনুর রহমান শ্যাম, সাংবাদিক রুবেল হোসেন, দেলোয়ার হোসেন এবং যুগান্তুরের জেলা প্রতিনিধি আব্বাস আলী প্রমূখ। এসময় সুধিজনরা উপস্থিত ছিলেন।

আলোচনায়- যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্তার মাগফিরাত কামনা করা হয়। পরে কেক কাটা এবং অসহায় ও শীতার্তদের মাঝে ২৫ টি কম্বল বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update