শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার / ৫০০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১ মার্চ, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

দেশের উন্নয়নে নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। শনিবার দুপুরে নওগাঁর পোরশার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মানোন্নয়ন বিনা মূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগনের মাথাপিছু আয়ও বেড়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সকল শ্রেনী পেশার মানুষ শান্তিতে রাখার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশের উন্নয়ন আরও তরান্নিত হবে।

সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব শদিুজ্জামান, প্রাণিসম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাদাত, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকতা মাহফুজ আলম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মান সামগ্রী বিতরণ করেন। এছাড়াও ৭৯ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, ৩২ জন বয়স্ক ও বিধবাদের মাঝে এককালীন অনুদানের অর্থ ও ২৬জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update