শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

পবিত্র আল কোরআনকে গা”লি দিয়ে অ’পমা’নকা’রী অমর চান সরকার কে শা’স্তির দাবিতে উত্তরখান মৈয়নারটেকে প্রতিবাদ সভা ও থানায় স্মারকলিপি প্রদান।
স্টাফ রিপোর্টার / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

Views: 1

এ,আর,মজিদ শরিফ:-

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গত ২৯,০৪,২০২৫ইং উত্তরখানে অবস্থিত বিভিন্ন মসজিদের ইমাম,খতিব ও ধর্মপ্রাণ মুসলমানগন মৈয়নারটেকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করেন এবং মৈয়নাটেক বাজার থেকে মিছিল নিয়ে বিভিন্ন পথ পদক্ষিন করে উত্তরখান থানায় গিয়ে অপরাধীর কঠিন শাস্তির দাবিতে  উত্তরখান থানার অফিসার্স ইনচার্জ এর হাতে।

স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপিতে উল্লেখ রয়েছে মৈয়নারটেক বাজার ফার্মেসী ব্যবসায়ী অমর চান  সরকার নিজের ভেরিফাই ফেসবুকে আমাদের হৃদয়ের স্পন্দন ও আমাদের হৃৎপিন্ডের চালিকাশক্তি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। যা ধর্মপ্রাণ মুসলমান সহ অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং অফিসার্স ইনচার্জকে বলা হয়,”আপনি নিজেও দেখেছেন ও এই অপরাধীকে থানা হাজতে নিয়ে এসেছেন। অত্যন্ত চমৎকার দায়িত্বের পরিচয় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।মুসলমানরা তাদের জীবনের চেয়ে বেশি কোরআনকে মহব্বত করে, ভালোবাসে। আমরা বিশ্বাস করি আপনি একজন মুসলমান হিসেবে আপনার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। এই অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত এই রক্তক্ষরণ বন্ধ হবে না। মুসলমানদের হৃদয়ে যে আগুন জ্বলে উঠছে তা নিব্বে না। এই নেক্কারজনক গালির প্রতিবাদ জানাইবার ভাষা আমাদের জানা নাই। কোরআনের সম্মান বাঁচাতে না পারলে আমাদের অস্তিত্ব থাকে না। সে জেনে বুঝে আমাদের অস্তিত্বের উপর আঘাত করেছে। আমরা আইন নিজের হাতে তুলে নেয়া কে বিশ্বাস করি না যদিও আমরা প্রায় বিরানব্বই ভাগ মুসলমান এদেশে বসবাস করি। ফলে এই ভয়ংকর অপরাধী এবং তার ব্যবসা-বাণিজ্য ঘরবাড়ি সব এখনো সম্পন্ন অক্ষুন্ন আছে। আপনি সেই ব্যাপারে অবগত আছেন। আমরা রাষ্ট্রের আইন আদালতের প্রতি শ্রদ্ধা করি। মান্য করি। এজন্যে অত্র থানার সমস্ত মুসলমানরা আমরা আপনার শরণাপন্ন হয়েছি। মুসলমানদের  হৃদয়ের ব্যথা বুঝে উক্ত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ কর্মকান্ড সংঘটিত করতে সাহস না পায়।”

অতএব, কোরআনকে গালিদাতা অমর চান সরকারের  সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এটাই ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের দাবি, ধর্মপ্রাণ মুসলমান, সমস্ত মুসলমানদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা  মোকাররম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন, মাওলানা কাজী কবির হোসেন,মাওলানা রুহুল আমিন,মাওলানা মোহাম্মদ উল্লাহ,মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ।

প্রমুখ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে মৈয়নারটেক বাজার থেকে অমর চান সরকার কে উত্তরখান থানা পুলিশ গ্রেফতার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update