রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ছাত্রদল কর্মীর উপর হামলা, হাসপাতালে ভর্তি
মিলন মন্ডল, স্টাফ রিপোর্টার। / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

Views: 0

গাইবান্ধার পলাশবাড়ীতে সিফাত মিয়া নামের এক ছাত্রদল কর্মীর উপর হামলা চালিয়ে মারপিটের অভিযোগ উঠছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও শেখ রাসেল পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত সিফাতকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সিফাতের মা শিল্পি বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় এজাহার দাখিল করেছেন। জানা গেছে সিফাত নিজ বাড়ী থেকে প্রয়োজনীয় কেনা-কাটা করার জন্য পলাশবাড়ী পৌর শহরে যায়,গত বুধবার বিকেলে রাব্বীর মোড় নামক স্থানে যায়। সেখানে রাহুল মিয়ার নেতৃত্বে কয়েকটি মোটর সাইকেলে রাহুল ও তার অনুসারিরা এসে সিফাতের পথরোধ করে সিফাতকে জোরপূর্বক মোটর সাইকেলে উঠে নিয়ে বাড়াইপাড়া কবরস্থানের পাশে নিয়ে গিয়ে ব্যাপক মারপিট করে।পরে স্থানীয় লোকজন সিফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পলাশবাড়ীর থানার ওসি(তদন্ত) লাইছুর রহমান বলেন সিফাতকে মারধরের অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update