শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১ মার্চ, ২০২৩

Views: 0

মোঃ মাসুদ পারভেজ রানা, পাঁচবিবি (জয়পুরহাট) থেকেঃ

দরিদ্র, অসহায় গরীব মানুষের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও বাগজানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমাজ সেবক মোঃ রাসেল কবির মন্ডলের সার্বিক তত্ত্বাবধায়নে বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল।

এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর দীপ আই কেয়ার ফাউনেডশনের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাহার জুনিয়র কন্সাল্টেশন মোঃ মিনহাজুল ইসলাম অভি, বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক, দৈনিক করতোয়ার সাংবাদিক বাবু দুলাল অধিকারী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত চক্ষুশিবিরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে ২শ মহিলা ও ১শ পুরুষ দরিদ্র অসহায় রোগীরা অংশগ্রহণ করেন। চক্ষু শিবিরে ছানিযুক্ত রোগীদের চিহ্নিত করে যাবতীয় সেবা ও পরামর্শ প্রদান করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন। এসব রোগীদের ছানি অপারেশনের ও তাদেরকে চশমা ও সকল ঔষধ বিনামূল্যে দেওয়া হবে জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update