Views: 0
নিজস্ব সংবাদদাতা, উখিয়া::
উখিয়ার পালংখালীর উত্তর রহমতের বিল এলাকায় জমি দখলে নিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গৃহবধূ সহ কমপক্ষে ৩জন আহত হয়েছেন।
আহতরা হলেন- গৃহবধূ জন্নাতুল ফেরদৌস, তৈয়বুর রহমান ও জন্নাতুলের শিশু সন্তান আমজাদ হোসেন। গত ২ মার্চ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়- হামলাকারী সন্ত্রাসীরা ওই গৃহবধূর প্রতিবেশী হন। তারা প্রায় সময়ই জন্নাতুল ও তার পরিবারের উপর নানা ভাবে অনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করে।
ভিটের সীমানা ভেঙে জমি দখলে নিতে একাধিকবার হাঙ্গামা করে। এভাবে করে চিহ্নিত ওই প্রতিবেশী সন্ত্রাসী গোষ্ঠী তাদের প্রতিনিয়ত উত্যক্ত করে যাচ্ছে। হামলাকারীরা হলেন- একই এলাকার মৃত আবুল খায়েরের পুত্র মো. সিকান্দর মেস্ত্রী, আবু তাহের, মো. হোসনের পুত্র ছৈয়দুল বশর, মো. সোহেল, মো. রুবেল, আব্দুস সালামের কন্যা ইসমত আরা, সিকান্দর মেস্ত্রীর স্ত্রী লায়লা বেগম, মিজানুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার, সিকান্দর মেস্ত্রীর কন্যা রশিদা আক্তার সহ অজ্ঞাত আরও ৩/৪ জন। ভুক্তভোগীর স্বামী আব্দুল হক জানান- তিনি প্রবাসে থাকেন।
এই সুযোগে উক্ত প্রতিবেশীরা প্রায় সময়ই ধরে তার পরিবার ও ভিটেমাটির উপর অনৈতিক ভাবে প্রভাব বিস্তার করতে চায়। সর্বশেষ ২ মার্চের ঘটনায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহ ঘরে প্রবেশ করে হামলা চালিয়ে তার স্ত্রী জন্নাতুল, ছোটো ভাই ও সন্তানকে আহত করে। ১ভরি ওজনে স্বর্ণলঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা লুট এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।
বিষয়টি স্থানীয় ভাবে বিভিন্ন সময় সুরাহা করতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে ভুক্তভোগী জন্নাতুল উখিয়ায় থানায় একটি অভিযোগ করেন। এব্যাপারে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলীর ব্যবহৃত নাম্বারে একাধিক বার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।