Views: 0
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বৃক্ষরোপনের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্বরণ করার লক্ষ্যে ৪ সেপ্টেম্বর ২০২০ রোজ শুক্রবার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পবনারটেক এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগ।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, আলেকুজ্জামান, প্রচার সম্পাদক, শাহআলম, আশুলিয়া থানা কৃষক লীগ- দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, আবদুল হাই-(বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক) ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি (কিসমত আলী), ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (মতিউর রহমান মতিন), আর.কে.মুক্তা, সদস্য, ঢাকা জেলা উত্তর কৃষক লীগ
এছাড়াও কর্মসূচিতে ঢাকা জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ, আশুলিয়া থানা কৃষক লীগ ও ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপনের সময় ঢাকা জেলা উত্তর কৃষক লীগের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এবং বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এম.পি নির্দেশে এ কর্মসূচী গ্রহন করেছি।
ঢাকা জেলা উত্তর কৃষক লীগের নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিবছর প্রাকৃতিক ঝড়ে অসংখ্য ফলজ, বনজ ও ভেষজ গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। গাছ না থাকায় এর প্রভাব পড়ছে মানুষের উপর। তাই মানুষকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। ঢাকা জেলা উত্তর কৃষক লীগ এ বৃক্ষরোপন কর্মসূচী ধারাবাহিক ভাবে চলবে।