শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বগুড়ার ধুনটে ইউপি ভবন থেকে কম্পিউটার সামগ্রী চুরি
স্টাফ রিপোর্টার / ৫০২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

Views: 0

নাজমুল হাসান নাজির জেলা প্রতিনিধি ঃ
বগুড়ার ধুনট উপজেলার৫নং ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনে উদ্দ্যোক্তার কক্ষ থেকে প্রায় ৩লক্ষ টাকা মুল্যের কম্পিউটার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সচিব বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫নংভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করে উদ্দ্যোক্তা নাসিমা খাতুন।

রবিবার কাজ শেষে সন্ধ্যায় সে কক্ষটি তালাবন্ধ করে বাসায় যায়। এ অবস্থায় সোমবার সকালে উদ্যোক্তা নাসিমা খাতুন কাজের উদ্দেশ্যে কার্যালয়ে পৌঁছে চুরির বিষয়টি টের পায়। পরে সে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে অবগত করে। এ ঘটনায় সোমবার বিকেলে ইউপি সচিব ফরহাদ আলী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ভবনের ছদের উপর উঠে দ্বিতীয় তলায় উদ্যোক্তার কক্ষের দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা কক্ষের ভেতর রক্ষিত ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও আইপিএস এর ব্যাটারীসহ প্রায় ৩লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

ইউপি সচিব ফরহাদ আলী জানান, রবিবার রাতে ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম পুলিশ পাপন চন্দ্র মালি রাত্রি কালীন পাহারায় নিয়োজিত ছিলো। সে ঘুমিয়ে গেলে চুরির ঘটনাটি ঘটে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি। এক প্রশ্নের জবাবে পুন্ড্রকথা‌কে তিনি বলেন, স্থানীয় মাদকাসক্ত ব্যাক্তিরা চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউনিয়ন পরিষদের উদ্দ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update