শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বগুড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার / ৪৯২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

Views: 1

মোঃ নাজমুল হাসান নাজির জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ায় ইয়াবাসহ জনাব আলী(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গাবতলী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক গাবতলীর বাইগুনি কালুডাঙ্গাপাড়া এলাকার আব্দুর সামাদের ছেলে। র‍্যাবের দাবি, সে মাদক ব্যবসায়ী। র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনি.সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, মাদক বিরোধী অভিযানে গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রাম থেকে জনাব আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা ও ২টি সীমসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃত যুুুবক দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update