শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বগুড়ায় শাহেদ নামে ভুয়া এএসপি গ্রেফতার
স্টাফ রিপোর্টার / ৫১০ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Views: 1

মোঃ নাজমুল হাসান নাজির 

বগুড়ায় শাহেদ সরদার(২৬) নামে এক ভুয়া সহকারী পুলিশ সুপারকে(এএসপি) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত ছামছুল হকের ছেলে। সোমবার রাতে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করে সদর থানার একটি টিম। এই ঘটনায়  বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এস আই) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে এতথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা।
রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃত শাহেদ সরদার নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে শাহেদ সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে পুলিশ হেড কোয়াটার্সের বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়।
তিনি আরও জানান, প্রতারক শাহেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update