Views: 0
বিশেষ প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, গাজীপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করলেই জাতি কলঙ্কমুক্ত হবে।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এখনও মোশতাকগংদের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রের জাল বুনেই যাচ্ছে।
টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী বাবলুর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে কলেজ রোড এলাকায় নিউ ব্লোন স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. মুজিবুর রহমান এবং নয়ন পাটোয়ারির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার আনোয়ারুল হক, আসাদুল কবির, গোলাম সারোয়ার, হুমায়ুন কবির বাপ্পী, আবুল কালাম, হাবিবুর রহমান রিফাত, আয়েশা আক্তার আশা প্রমুখ।
১৫ই আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।