বাসের সুপারভাইজারের মারপিটের প্রতিবাদে নওগাঁর নওহাটা মোড়ে শ্রমিকরা রাস্তায় বাস রেখে অবরোধ
স্টাফ রিপোর্টার
/ ৪৬৯
বার দেখা হয়েছে
আপডেট
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
শেয়ার
Views: 0
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে বাসের সুপারভাইজারের সঙ্গে যাত্রীর ভাড়া নিয়ে মারপিটের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় বাস রেখে অবরোধ করেছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়। এতে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা ও ভ্যান আটকে দূর্ভোগে পড়ে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সুপারভাইজারের সঙ্গে যাত্রীর ভাড়া নিয়ে তর্ক হয়। দুুুুপুর আড়াইটার দিকে ওই যাত্রী নওহাটা মোড়ে নেমে আবারও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ওই যাত্রীকে সুপারভাইজার মারপিট করে। যাত্রীর সঙ্গে অটোরিকশার চালকরা এক হয়ে সুপারভাইজারকে মারপিট করে চলে যায়। এরই প্রতিবাদে মোটর শ্রমিকরা নওহাটা মোড়ে বাস দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক ও নওগাঁ- মহাদেবপুর সড়কে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস অটোরিকশা ও ভ্যান আটকা পড়ে দূর্ভোগে পড়ে। প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরুদ্ধ অবস্থায় থাকে। পরে মহাদেবপুর থানা পুলিশ তদন্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। এতে চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদাক এসএম মতিউজ্জামান মতি বলেন, রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস এসে নওহাটা মোড়ে চেকপোস্টে দাঁড়ায়। এসময় সেখানে থাকা অটোরিকশার চালকের সঙে শ্রমিকদের দ্বন্দ্ব হলে মারপিটের ঘটনা ঘটে। এতে শ্রমিকরা রাস্তার বাস রেখে অবরোধ করে। পরে থানা পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, সেখানে যা ঘটেছে তা তদন্ত করা হবে। মোটর শ্রমিকদের আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে রাস্তা পরিস্কার করা হয়েছে। বর্তমানে চলাচল স্বাভাবিক হয়েছে।